বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত করলো পাকিস্তান

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৫২ পিএম

আসন্ন আগস্ট মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একইসাথে ঘরের মাঠে ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সিরিজের সূচিও ঘোষণা করেছে পিসিবি। এ মৌসুমে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। 

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচির মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।

টেস্ট সিরিজের সূচি ঘোষণা করায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। 

তিনি বলেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এই সিরিজে আমাদের পরীক্ষা হবে। এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।

বাসস বলছে, ২০২০ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিলো বাংলাদেশ। ওই বছর করোনাভাইরাস মহামারির কারণে, মাত্র একটি টেস্ট খেলেছিলো দুদল। 

সবশেষ ২০২৩ সালে পাকিস্তান সফর করেছে টাইগাররা। লাহোরে এশিয়া কাপের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।

এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে ১২টিতে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ ড্র হয়। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের মাটিতে পাঁচটি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে টাইগাররা।

বাংলাদেশের সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মুলতানে ৭ অক্টোবর থেকে ইংলিশদের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে স্বাগতিকরা। করাচিতে ১৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

আগামী বছরের ১৬ জানুয়ারি করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। মুলতানে ২৪ জানুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে দু’দল।

বাংলাদেশ-ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। মূলত ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে পাকিস্তান।

১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরিকল্পনা আছে স্বাগতিক পাকিস্তানের।

২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ-   

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ-
২১-২৫ আগস্ট ২০২৪ : প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৪ : দ্বিতীয় টেস্ট, করাচি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ-
৭-১১ অক্টোবর ২০২৪ : প্রথম টেস্ট, মুলতান
১৫-১৯ অক্টোবর ২০২৪ : দ্বিতীয় টেস্ট, করাচি
২৪-২৮ অক্টোবর ২০২৪ : তৃতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-
১৬-২০ জানুয়ারি, ২০২৫ : প্রথম টেস্ট, করাচি
২৪-২৮ জানুয়ারি, ২০২৫ : দ্বিতীয় টেস্ট, মুলতান

ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ (পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা)- 
৮ ফেব্রুয়ারি ২০২৫ : পাকিস্তান-নিউজিল্যান্ড, মুলতান
১০  ফেব্রুয়ারি ২০২৫ : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১২ ফেব্রুয়ারি ২০২৫ : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১৪ ফেব্রুয়ারি ২০২৫ : ফাইনাল, মুলতান
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : ফেব্রুয়ারি ১৯- ৯ মার্চ

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর