বিশ্বকাপে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন!

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:১৫ পিএম

বিশ্বকাপের মাঝে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন আহমেদ। যার জেরে তোলপাড় এখন দেশের ক্রিকেট। সুপার এইটে ভারত ম্যাচ মিস করেছেন ঘুমের কারণে। অদ্ভুত শোনালেও ঘটেছে ঠিক এমনটাই। অ্যান্টিগায় নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে না পারায় মিস করেছিলেন টিম বাস, এমনকি মাঠে পৌঁছান টসের পর।

দলের ভাইস ক্যাপ্টেনের এমন ন্যক্কারজনক কাজ জন্ম দিয়েছে রহস্য, যা উন্মোচনে মঙ্গলবার বোর্ড সভার ডেকেছে বিসিবি।

ঘুমকাতুরেদের কমন একটা ঘটনা। ঘুম থেকে সময়মত উঠতে না পারার ঝামেলা। আরেকটু ঘুমাই করে সময় চলে যায় প্রতিনিয়ত, শেষটায় দেখা যায় গোলযোগ বেধে গেছে বড়। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম না। বিশ্বকাপ শেষ হতেই এই ঘুম কাণ্ডে এখন তোলপাড় দেশের ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ চলাকালীন দলের ভেতর ঘটেছে এমন ঘটনা, যা শুনলে আপনিও তাজ্জব হয়ে যাবেন ।

হ্যাঁ, উদ্ভট শোনালেও, এটাই সত্য। বিশ্বকাপে ভারত ম্যাচে একজনের ঘুমেই গোটা দল হয়েছিলো এলোমেলো । চলুন, ভণিতা বাদ দিয়ে মূল ঘটনায় আলো ফেলি।

অস্ট্রেলিয়ার কাছে হারের পর ৩৪ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় অ্যাসানমেন্ট। অ্যান্টিগার একই মাঠে প্রতিপক্ষ ভারত। সেমি ফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের গুরুত্বপূর্ণ লড়াই। যে ম্যাচের একাদশ আগেরদিনই সাজানো শেষ। অতীত পারফর্ম্যান্সের কারণে ভারতের বিপক্ষে একাদশে তাসকিন আহমেদ ছিলেন অটোচয়েজ।

কিন্তু সেদিন টসের পর বাংলাদেশের বেস্ট ইলিভেনে তাসকিনকে না দেখে চমকে ওঠে সবাই। প্রশ্ন ওঠে, হঠাৎ কি এমন হলো, যার কারণ তাসকিন খেলছেন না, কেনো তার পরিবর্তে দলে জাকের আলী। ম্যাচের আগেই তোলপাড় গোটা দেশ।

সেদিন তাসকিনের অনুপস্থিতিতে সবার মতো ধারাভাষ্যকাররাও বিস্মিত হয়েছিলেন। ঢাকায় বসে বিসিবি সভাপতি ও নীতিনির্ধারকরা তেলে বেগুনে জ্বলে ওঠেন একাদশ তাসকিনকে না দেখে। শুরু হয় পাপন, সিনিয়র বোর্ড পরিচালক ও চিফ সিলেক্টের যোগাযোগ। খোঁজা হয় তাসকিনকে বাদ দেয়ার কারণ।
এবার তাহলে শুনুন আসল ঘটনা।

আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। কিন্তু ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন নেই। সবাই হতভম্ব, শুরু হয় একের পর এক ফোন।

একদিকে টিম ম্যানেজার, অন্যদিকে লজিস্টিক্স ম্যানেজার ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সমানে কল দিতে থাকেন। কিন্তু কোন কলের জবাবই আসেনি ওপর প্রান্ত থেকে।

সময় অতিক্রম হওয়ায় শেষপর্যন্ত তাকে ছাড়াই সেদিন বাস ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে।

এদিকে হোটেল থেকে ভেন্যু- ২৫ মিনিটের বাস যাত্রার পুরোটা সময় জুড়ে চলে চরম উত্তেজনা। পথের মধ্যে তাসকিনকে সবশেষ কল করেন হেডকোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেদফাও তাসকিন কল না ধরলে ক্ষেপে যান হাথুরু। সিদ্ধান্ত নেয়া হয় তাসকিন বাদ, খেলবেন জাকের আলি অনিক।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেদিন তাসকিন এতটাই উদাসী ছিলেন শুধু টিম বাসই তিনি মিস করেন নি, মাঠে ঢোকেন টস শেষে, ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে যান জাতীয় সংগীত গাইতে।

গোটা বিষয়টি খেলাযোগকে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত সূত্র। অবিশ্বাস্য এই ঘটনার ব্যাখ্যা চাইতে বোর্ডের তিন সিনিয়র পরিচালককে কল করে হলে তারা বিষয়টা এড়িয়ে যান ঠিকই কিন্তু একবারের জন্যও অস্বীকার করেন নি।

ভেতরের খবর সেদিন একাদশে তাসকিনকে না দেখায় হতাশ হয়ে পড়ে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু। তার প্রত্যাশা ছিল ম্যাচে তিন পেসার খেলাবে টিম ম্যানেজমেন্ট। তাসকিনের অনুপস্থিতিতে তাই শরিফুলকে কেনো সুযোগ দেয়া হলো না, কেনো পেসারের বদলে ব্যাটার খেলানো হলো সেই প্রশ্ন তার।

দোসরা জুলাই বিসিবির বোর্ড মিটিং। খেলাযোগ নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ভরাডুবি কারণ অনুসন্ধানে সভা হলেও অন্যতম এজেন্ডা তাসকিনের ঘুম কাণ্ড। কেননা হাই ভোল্টেজ সেই ম্যাচে শুধু বাংলাদেশ হারেই নি, বিব্রত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নীতিনির্ধারকদের মনে প্রশ্ন, ভাইস ক্যাপ্টেন হিসেবে এমন কাণ্ড কিভাবে ঘটাতে পারেন তাসকিন? এটা শুধুই কি তার অসাবধানতা নাকি এর পেছনে লুকনো অন্য কোন কারণ।

 

একাত্তর/আরএ
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর