সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিতে ইংল্যান্ড

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:৫০ এএম

শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েছিলো ইংল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চমক দেখালো দলটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হলো ম্যাচের ফয়সালা। সুইসদের হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড।

শনিবার রাতের ম্যাচে টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড।

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় শেষ করে দুইদল। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলের দেখা না পেলে খেলা টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টি শুটআউটে মানুয়েল আকনজির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান পিকফোর্ড। ইংল্যান্ডের পাঁচ শটের সবগুলোই যায় জালে।

টানা দুটি ইউরোসহ এই নিয়ে পাঁচবার বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ, ইউরো) কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলো সুইসরা।

একাত্তর/আরএ
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর