তিন মহানগরে বিএনপির চার নতুন কমিটি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:২৪ পিএম

ঢাকা ও চট্টগ্রামসহ চারটি মহানগর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঈদের আগে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছিল। 

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

দুই সদস্যের ঢাকা মহানগর উত্তরের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে। সদস্য সচিব হয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু। আর সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব। 

চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক কমিটিতে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। 

আর বরিশাল মহানগরে আহ্বায়ক করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে। সাবেক যুগ্ম আহ্বায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব এবং সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া 

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর