শিবচরে একদিনে তিনজনকে সাপের কামড়

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম

মাদারীপুরের শিবচরে একই দিনে তিনজনকে সাপে দংশন করেছে। এর মধ্যে দুইজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামের লোকমান খান (৫২) বাড়ির পাশে বাদাম ক্ষেতে রাখা একটির ঝাঁকার নিচ থেকে হাতে কাঁচি তুলছিলেন। এসময় একটি সাপ তার হাতে দংশন করে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

আরেক ঘটনায়, দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের আলেপখার খাঁড়াকান্দি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার (৪০) বাড়িতে নিজ খড়ের গাদা থেকে গরুর জন্য খড় বের করছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপর একটি ঘটনায়, সকালে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসচর বাঁচামারা গ্রামের মোসলেম কাজী (৭৫) বাড়ি সংলগ্ন খালের পানিতে পাট জাগ দিচ্ছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। তার চিৎকারে তার ছেলেসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা সুলতানা জানান, সাপের দংশনে তিনজন রোগী আজ হাসপাতালে এসেছেন। পরীক্ষা করে দেখা গেছে দুইজনকে বিষধর সাপে কাটেনি। তাই তাদের দুইজনকে এখনও অ্যান্টিভেনম দেয়ার প্রয়োজন হয়নি। তবে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে বাঁচামারা গ্রামের লোকমান খানকে বিষধর সাপে দংশন করেছে। চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেয়ার সিদ্ধান্ত নিলে রোগীর স্বজনদের কাছে অনুমতিপত্রে স্বাক্ষর চাইলে তারা স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে রোগীর স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ঢাকায় রেফার করা হয়।

 

একাত্তর/জো
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর