জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৯:৫৬ পিএম

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার মাচেদি এলাকায় সন্ত্রাসীদের হামলায় চার ভারতীয় সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছেন। সোমবার দুপুরে একটি সামরিক বহরে ফাঁদ পেতে এ হামলা করা হয়। 

মাচেদি-কিন্ডলি-মলহর রোডে নিয়মিত টহলে থাকা অবস্থায় কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সেনা গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়। খবর পিটিআই’র।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, সামরিক বহরে প্রথমে হামলার পর সন্ত্রাসীরা গ্রেনেড ছোড়ে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা আরও জানান, অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু হয়। কর্মকর্তারা জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও থেমে থেমে গোলাগুলি চলছে।

গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর দ্বিতীয় হামলা। রোববার রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা হয়েছিল। এতে এক সেনা আহত হন।

পুলিশ জানিয়েছে, সোমবারের হামলার ২৪ ঘণ্টা আগে, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় দুইটি পৃথক বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার শুরু হওয়া এই সংঘর্ষে দুই সেনাও নিহত হন। যাদের মধ্যে একজন প্যারাট্রুপারও ছিলেন। অপর একজন সেনা আহত হয়েছিলেন।

 

একাত্তর/জো
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
দিল্লিতে লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত...
৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ছয়টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর