কামরাঙ্গীচরে বাসা থেকে ব্যবসায়ীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:২৯ এএম

রাজধানীর কামরাঙ্গীচরের কোম্পানির ঘাট এলাকার একটি বহুতল ভবন থেকে তারিকুল ইসলাম খোকন (৪৫) নামে এক ব্যবসায়ীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) সকালে জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ কোম্পানিগঞ্জ ঘাটের পশ্চিম রসুলপুর বিড়িওয়ালা মালেকের গলির পাশে একটি পাঁচতলা বাড়িতে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে পৌঁছায়।

পরে পুলিশ বাড়িটির চতুর্থতলার একটি কক্ষে তরিকুল ইসলাম খোকন (৫৫) নামের এক ব্যক্তির দগ্ধ মৃতদেহ পায়।

কামরাঙ্গীচর থানার ডিউটি অফিসার সামসুল আলম একাত্তরকে জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ব্যবসায়ী খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: রোববার খুলছে শিল্পকারখানা, শিমুলিয়া ঘাটে বাড়ছে ভিড়

কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভবনের বাসিন্দাদের বরাতে জানান, পঞ্চম তলার এক বাসিন্দা সিঁড়ি দিয়ে নামার সময়ে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেয়। খোকন এই ভবনে সাবলেট থাকতেন। তবে ঘটনার সময় ওই বাসায় আর কেউ ছিলো না। মৃত ব্যক্তি শিশুদের জন্য খেলনা বিক্রি করতেন। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর