কলকাতায় বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি পুকুর থেকে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণ মো. দাউদ হোসেন উপল (২৩) ঢাকার মোহাম্মদপুরের মীর মোশারফ হোসেনের ছেলে। তার কাছে থাকা নথিপত্র দেখে তাকে শনাক্ত করে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি পুকুরের পাড়ে উপলকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দেন। এরপর স্থানীয়রা প্রগতি ময়দান থানায় খবর দেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। 

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ । 

কলকাতা পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে উপল নিউ মার্কেট থানা এলাকার হোটেল আফ্রিদি ইন্টারন্যাশনালে উঠেছিলেন।

উপল কেন কলকাতায় এসেছিলেন, নিউ মার্কেট থানা এলাকা থেকে তিনি কীভাবে প্রগতি ময়দান থানা এলাকায় পৌঁছলেন, কেনই বা তিনি পুকুরে ঝাঁপ দিলেন- তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।‌

এদিকে, কলকাতায় এসে বাংলাদেশিদের নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা চিন্তা বাড়িয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের। গত ১৩ মে কলকাতা গিয়ে খুন হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। তারপরে কলকাতায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন আরও দুই যুবক। এদের মধ্যে একজনকে পাওয়া গেলেও আরেকজনের খোঁজ এখনও মেলেনি।

একাত্তর/জো
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর