লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:৩৭ এএম

লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে যাওয়া মিনু বেগম (৪৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের পাশ্ববর্তী নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল পাতা খুঁজতে যায়। প্রায়ই তিনি খোল পাতা খুঁজতে যেতেন। আবার বিকেলের মধ্যেই চলে আসতেন। কিন্তু বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হলেও কেউ তাকে খুঁজে পায়নি। 

সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ফের খুঁজতে বের হলে বাড়ি পার্শ্ববর্তী ০০ মিটার দূরে মৃধ্যার বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্বজনেরা। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত চলছে, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এআর
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর