নির্বাচনি সভায় গুলিবিদ্ধ ট্রাম্প, নিহত দুই

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন এ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনি প্রচারে মঞ্চে বক্তব্য রাখার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনি প্রচারে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

একটি সূত্র সিএনএনের প্রতিবেদককে জানিয়েছে, পেনসিলভেনিয়া রাজ্যের ২০ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালিয়েছে। 

এদিকে হামলাকারী গুলিতে একজন রিপাবলিকান সমর্থক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

এরইমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এসময় হঠাৎ বন্দুক হামলা হয়। সঙ্গে সঙ্গে কান ধরে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তার সমর্থকদের চিৎকারও করতে শোনা যায়।

হামলার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এসময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। 

রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ট্রাম্পকে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদ থেকে এ হামলা চালান ওই সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিলো। 

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। 

গুলিতে ডান তার কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প।  

তিনি আরও বলেন, আমি হঠাৎ করে গুলির শব্দ শুনি। সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

হামলার পরপরই সঠিক পদক্ষেপ নেয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। 

‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’ লিখে ট্রাম্প তার পোস্টটি শেষ করেন। 

নির্বাচনি সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার পর ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

তিনি বলেন, এটা অসুস্থ। এধরনের কিছু যাতে আর কখনো না ঘটে, তার জন্য হলেও আমাদের একত্রিত হতে হবে। এ ধরনের কোনো কিছু আমরা হতে দিতে পারি না।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর