মিরপুরে পুলিশ বক্সে আগুন, চার স্টেশনে মেট্রো বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৩:৫৪ পিএম

সহিংস সংঘর্ষের জেরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। এতে মেট্রোরেল চলাচল সীমিত হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গোলচত্বরে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ওপর দিয়েই গেছে মেট্রোরেলের লাইন। 

সহিংসতার জেরে চারটি স্টেশনে মেট্রোরেল চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। 

মেট্রো চলাচল বন্ধ থাকা এই চার স্টেশন হলো—মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

সীমিত করে এখন উত্তরা থেকে পল্লবী পর্যন্ত এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে বলে জানিয়েছেন এমএএন সিদ্দিক। 

বেলা ১১টার পর উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর ১০ নম্বর গোলচত্বর। রূপ নেয় রণক্ষেত্রে। কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করতে গেলে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর শুরু করলে তাদের ধাওয়া করে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। 

কোটা আন্দোলনকারীরা সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া কয়েকটি মোটরসাইকেল। 

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বক্স থেকে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে সড়কের বৈদ্যুতিক তারে। 

এর প্রভাব পড়ে মেট্রোরেলে। ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর