হানিয়ার মৃত্যুতে জ্বলছে মধ্যপ্রাচ্য

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর নতুন করে আগুনের ফুলকি ছুটেছে মধ্যপ্রাচ্যে। এই হত্যাকাণ্ডই অতীতের তুলনায় মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের সবচেয়ে কাছে টেনে নিয়ে এনেছে। এরই মধ্যে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হামাস। 

সাধারণত এক্সিস অব রেসিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ বলে পরিচিত শক্তি হামাস, হিজবুল্লাহ এবং হুথিরা যা করে তার লক্ষ্য থাকেই একদিকেই। গাজায় ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের পর একযোগে ছায়া যুদ্ধ চালাচ্ছিলো সব পক্ষ। ইসমাইল হানিয়ার মৃত্যুর তা আরও জোরদার হবে। ঝাঁপিয়ে পড়বে ইসরাইলের বিরুদ্ধে।   

এরই মধ্যে মুখ খুলেছে ইসমাইল হানিয়ার সংগঠন হামাস। বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। এটি একটি জিহাদ। এতে বিজয় হবে, নয়তো শহীদ হতে হবে।

হুঙ্কার ছেড়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে।

হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্কও। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরাইলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন, হানিয়া হত্যাকাণ্ড বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে।

এটি লেবাননের ঘটনাপ্রবাহেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টার কম সময়ে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা।

 

গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর