‘ছাত্র হত্যা’র প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

প্রতীকী কফিন সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনে ‘ছাত্র হত্যা’র প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলেন, কোটা আন্দোলনে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপন করার পর ছাত্রদের হত্যা করার মধ্য দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্যে এতো এতো মানুষ প্রাণ দেয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে চেয়ে অন্যান্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। ছাত্র হত্যার সাথে জড়িত যারা তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। 

বক্তারা আরও বলেন, এই আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্রদের রাজাকার বলে যে কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদ করা হয়। হেলিকপ্টার দিয়ে যেখানে প্রধানমন্ত্রী বলেছেন পানি দেয়া হয়েছে সেখানে র‍্যাব বলছে টিয়ারশেল ছোঁড়া হয়েছে। এসব মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে সমাবেশে বলেন বক্তারা।  

গানে গানে শিল্পীরা বিচারের আহ্বান জানান এই সাংস্কৃতিক সমাবেশ থেকে। কবিতা ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ করেন খেলাঘরের শিল্পীরা।

এআর
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একযোগে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জননিরাপত্তার স্বার্থে সরকারের জারি করা নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান করা ও নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপির রোডমার্চ কর্মসূচি থেকে সাংস্কৃতিক উৎসবে হামলাকে বাঙালি সংস্কৃতির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তালেবানি সংস্কৃতিকে সামনে আনার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর