নরসিংদীতে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:০৮ এএম

সরকার পতনের এক দফা কর্মসূচির মধ্যে নরসিংদীতে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে মাধবদী পৌরসভার বড় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান রয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮)।

নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০), আওয়ামী লীগ নেতা কামাল হোসেন (৩৮) এবং আওয়ামীলীগ কর্মী গোলাপ (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

আওয়ামীলীগ নেতাদের ধাওয়া করে আন্দোলনকারীরা। তারা মাধবদীর বড় মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে গিয়ে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে হত্যা করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিপক্ষের হামলা ও গণপিটুনীতে ছয়জন নেতাকর্মী নিহত হয়েছেন।

এদিকে এক দফার আন্দোলন ঘিরে সহিংসতায় নরসিংদীসহ সারাদেশে ৩৩ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও অনেক।

আরবি
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর