শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম

জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ৭ দশমিক ১ ছিলো বলে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে। 

দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে বলে জাপান টাইমসের এক প্র্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়াজাকির উপকূল থেকে ২০ মাইলের কম দূরত্বে এ ভূমিকম্পের উৎপত্তি।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র এক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের কেন্দ্রের কাছে মিয়াজাকি বিমানবন্দরের জানালা ভাঙার খবর পাওয়া গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

 

একাত্তর/জো
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর