অতিবৃষ্টিতে পানির নিচে কলকাতা বিমানবন্দর

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:২৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নেতাজি সুভাস চন্দ্র বোস বিমানবন্দরেও বৃষ্টির পানি জমেছে। তবে এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির পানিতে ডুবে আছে কলকাতা বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে।

কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী হাওড়া, সল্টলেক এবং ব্যারাকপুরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর এখানে এই বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি এখন বিহার এবং উত্তর প্রদেশের দিকে যাচ্ছে। এতে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের আবহাওয়া দপ্তর দেশটির বিভিন্ন জায়গায় সতর্কতা সংকেত জারি করেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত সপ্তাহে দিল্লির একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানি ঢুকে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এরপর সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।

 

একাত্তর/জো
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর