রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার জেলেনস্কির

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম

ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে।

কুরস্কে অভিযান শুরুর পাঁচদিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন জেলেনস্কি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ হামলাকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছে মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণে জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির সাথে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ইউক্রেন প্রমাণ করছে যে তারা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে।

গত মঙ্গলবার সকালে সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন ইউক্রেনের সেনারা। অবশ্য এর পালটা জবাব দিতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের তিনটি সীমান্তে বড় ধরনের হামলা শুরু করেছে মস্কো।

তারপরও এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি ইউক্রেন। কুরস্কে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, ইতোমধ্যেই সীমান্ত এলাকা থেকে ৭৬ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে। শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। টেলিগ্রামে এক পোস্টে বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর