এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

মঙ্গলবারের মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। এছাড়া পলকের ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।

সরকার পতনের পর এই প্রতিমন্ত্রীকে বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

এদিকে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।

তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এই স্থগিতের আওতায় থাকবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রভাবশালীদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। সোমবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সন্তান বা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা জব্দ করতে বলা হয়।

আরেক নির্দেশনায় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট জব্দ করা হয়।

এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট জব্দ করে সংস্থাটি।

কেএসএইচ
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর