বিক্ষোভে বিপাকে মমতা, বাংলাদেশের প্রসঙ্গ টেনে দুষলেন বিরোধীদের

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:১৭ পিএম

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ পুরো ভারত। বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে রাজ্যটিতে বাংলাদেশের মতো ছাত্র-জনতার অভ্যুত্থানের আশঙ্কা করছেন অনেকে। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো "সস্তা রাজনীতিতে লিপ্ত" হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সভাপতি। খবর ইন্ডিয়া টুডে'র।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিআই (এম) এবং ভারতীয় জনতা পার্টি- বিজেপি সস্তা রাজনীতিতে লিপ্ত হচ্ছে। তারা মনে করে, এখানে একটা বাংলাদেশ করতে পারবে। তবে আমি বলতে চাই, আমি ক্ষমতার লোভী নই। 

আমরা কী ব্যবস্থা নিলাম না? সমালোচকদের কাছে এমন প্রশ্ন রেখে মমতা বলেন, তিনি সারারাত জেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং এ বিষয়ে পুলিশ কমিশনার ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছেন। 

এসময় কলকাতা পুলিশের প্রশংসা করে তিনি বলেন, মরদেহের দাহ সম্পন্ন হওয়া পর্যন্ত আমি পুলিশের সাথে যোগাযোগ করেছি। পুলিশ ভুক্তভোগী পরিবারকে রক্ষা করেছে এবং ১২ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাতে ট্রেইনি চিকিৎসক হিসেবে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন ওই নারী চিকিৎসক। দিবাগত রাত দুইটায় আরও চারজন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নৈশভোজ সারেন। এরপর চারতলার একটি কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর ওই নারী চিকিৎসককে হত্যা করা হয়েছে।  

এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে ২০টির বেশি হাসপাতাল। কলকাতা ছাড়াও রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, কর্ণাটক ও উত্তরপ্রদেশ রাজ্যেও বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। জরুরি পরিষেবা ছাড়া কোনো সেবা দেননি তারা। 

চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও রাজ্যের সাধারণ মানুষ। তাদের অনেকেই এ ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বলছেন। 

সবশেষ মঙ্গলবার কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে মামলাটি ভারতীয় গোয়েন্দা সংস্থা- সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয়।

পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে হাই কোর্টের নির্দেশিকা অনুসরণ করে সিবিআইকে সহযোগিতা করছে বলেও জানান তৃণমূল নেতা। 

মমতা বলেন, যে কোনো তদন্তের জন্য সময় দিতে হবে। রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সঠিক তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। সঠিক তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারি না। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশ ইতিমধ্যেই ৩৪ জনকে তলব করেছিলো এবং আরও অনেকেই এই তালিকায় রয়েছে। কিন্তু হাই কোর্ট হস্তক্ষেপ করায় মামলাটি সিবিআই-এর কাছে স্থানান্তর করা হয়েছে। 

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক গণবিক্ষোভের ‍মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে।

আরবিএস
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর