'মোদীকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না'

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ৯০ দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মোদীকে দিয়ে বাংলাদেশের নির্বাচনের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে আওয়ামী লীগ।তাদের পাশে জনতা নেই বলে তারা এখন মোদীর দ্বারস্থ হয়েছে। 

এর আগে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সকাল নয়টার পর থেকেই শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। তারা শেখ হাসিনার বিচার চেয়ে নানা স্লোগান দেন। কর্মসূচি থেকে সারাদেশের সব ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

এআর
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর