জার্মানিকে ৬০০ প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম

জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ৬০০ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে। শুক্রবার ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোভুক্ত দেশটির নিরাপত্তা বাড়বে। দেশটিকে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, এই বিনিময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র  বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে, এখনও জার্মানির এসব অস্ত্র পেতে মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে।

একাত্তর/জো
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর