মাঙ্কিপক্সের সংক্রমণ ঝুঁকির মাত্রা বাড়ালো ইউরোপ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম

ভাবনার চেয়ে বেশি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ মাঙ্কিপক্সের নতুন ধরন। এরিমধ্যে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।

ইউরোপের রোগ প্রতিরোধ সংস্থার প্রধান শুক্রবার বলেছেন, আগামী সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সের নতুন ধরনটি আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। তবে, টেকসই সংক্রমণের ঝুঁকি অনেক কম রয়েছে।

সংস্থাটি শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার ঝুঁকি মাত্রা মাঝারি আকারে উন্নীত করেছে। আফ্রিকার যে সব দেশে মাঙ্কপক্সের নতুন ধরন ছড়িয়ে পড়েছে, সেসব দেশের সঙ্গে ইউরোপের নাগরিকদের ঘনিষ্ঠ চলাচল থাকার কারণে রোগটি ছড়িয়ে পরার ঝুঁকি থাকায় সতর্ক অবস্থান নিয়েছে মহাদেশটির কর্তৃপক্ষ।

ইউরোপীয় কেন্দ্র রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পরিচালক পামেলা রেন্ডি-ওয়াগনার এক সাক্ষাৎকারে বলেন,  আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়বে। তবে আমাদের সুবিধা হলো জনসংখ্যার ঘনত্ব কম থাকায় রোগটির সংক্রমণের ঝুঁকি খুব বেশি হবে না। এ কারণে সংক্রমণের ঝুঁকির মাত্রা মধ্যম পর্যায়ে রাখা হয়েছে।

তিনি ইউরোপীয় দেশগুলোতে মাঙ্কিপক্সের আরও বিস্তার রোধে প্রস্তুতি বাড়াতে এবং সচেতনতা বাড়াতে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি আফ্রিকার দেশ কঙ্গোতে মাঙ্কিপক্সের দুইটি আলাদা ধরন শনাক্ত হবার পর মহাদেশটিতে রোগটির সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে।

বৃহস্পতিবার, সুইডেন আফ্রিকার বাইরে প্রথম দেশ হিসেবে মাঙ্কিপক্সের নতুন ধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের খবর দিয়েছে। এর আগের দিনই বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করেছে।

ইউরোপের সিডিসি সতর্ক করেছে, যদি এখনই ভাইরাসটি শনাক্তের সমন্বিত পদক্ষেপ নিলে এটির বিস্তার ঠেকানো সম্ভব। যথাযথ নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হলে ভাইরাসের এই স্ট্রেনের প্রভাব ইউরোপে কম হবে বলেও মনে করছে সংস্থাটি।

মাঙ্কিপক্স ভাইরাসটি মূলত পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যারা  পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। এটি প্রতিরোধে কার্যকরী ভ্যাকসিনও রয়েছে।

মাঙ্কিপক্স হলো একটি ভাইরাল সংক্রমণ, যা ফ্লুর মতো উপসর্গ এবং পুঁজ-ভরা ক্ষত সৃষ্টি করে এবং সাধারণত হালকা হলেও বিরল ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। এটি যৌন যোগাযোগসহ ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাসের অন্যান্য রূপের তুলনায় মানুষের মধ্যে আরও সহজে ছড়িয়ে পড়ে, যদিও এর তীব্রতা এবং সংক্রমণ ক্ষমতা নিয়ে এখনও বিশেষজ্ঞদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে।

এআরএস
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর