গাজা যুদ্ধবিরতির ‘নতুন শর্ত’ প্রত্যাখ্যান করলো হামাস

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের শর্তাবলি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে ইসরাইলের সাথে দুদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন প্রস্তাব উত্থাপন করলে শুক্রবার হামাস তা প্রত্যাখ্যান করে। 

যুদ্ধবিরতির ‘নতুন শর্তগুলো’ ইসরাইলের পক্ষ থেকে এসেছে এমন অভিযোগ করে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা উপস্থাপিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় বর্ণিত শর্তগুলো তারা প্রত্যাখ্যান করেছেন।  

হামাসের সামনে যেসব শর্ত রাখা হয়েছে সেগুলো হলো- মিশর সীমান্ত বরাবর গাজায় ইসরাইলি সেনাদের উপস্থিতি, ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি জিম্মিদের ছেড়ে দেয়ার বিষয়ে তেল আবিবের ভেটো দেয়ার অধিকার এবং কিছু ফিলিস্তিনি জিম্মিকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেয়া।

হামাস খুব দ্রুতই এসব শর্ত প্রত্যাখ্যান করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগের যে কোনো সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আলোচনার প্রস্তাবনাগুলোকে আরও সামনে এগিয়ে নিতে চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্য সফরে আসছেন।

এর আগে গত মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরাইল। 

যদিও মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলি মেনে নিতে হামাসকে চাপ দেয়ার আহবান জানিয়েছেন।

একদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও অন্যদিকে ঠিকই গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।  

গেলো বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলি বিমান হামলা ও স্থল হামলা চলছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। আহত লাখ ছাড়িয়েছে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর