জঞ্জাল সরাতে সরকারকে কিছু সময় দেওয়া দরকার: ফখরুল

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:৩০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ হলো, নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছুটা সময় দেওয়া দরকার। আশা করি, সরকার সব সংস্কার করে নির্বাচনের আয়োজন করবে।

মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত নতুন দুই সদস্যকে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১১ দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। তারা অবশ্যই স্থির হয়ে আরও কাজ করবেন।

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে ফখরুল বলেন, এখন সেখানে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছেন।

দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস, মানবাধিকার, আইনের শাসন ভূলুণ্ঠিত করা হয়েছে। দেশের মানুষের ওপর ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাচার করা হয়েছে ১০০ মিলিয়ন ডলার। 

ফখরুল বলেন, গণহত্যাকারী ও স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ভারত তার কমিটমেন্ট রক্ষা করেনি।

এসময় ভারতের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আইনিভাবে শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।

এসময় দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য হাফিজ উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামী দিনে বিএনপি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, ড. ইউনূস ও সরকারকে সর্বতোভাবে সহায়তা করবে বিএনপি। ১৬ বছর আগে বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করেছিল, ছাত্ররা সেটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বিএনপিসহ ছাত্র-জনতা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেবে। 

আগস্টে বিপ্লবের শেষ পর্যায়ে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখেছে মন্তব্য করে বাহিনীটির প্রতি ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন। বলেন, আগামীতে কোনো স্বৈরাচার যেন স্থান না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

দলটির স্থায়ী কমিটির আরেক নয়া সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অর্পিত দায়িত্ব আগামী দিনগুলোতে সঠিকভাবে পালন করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। নতুনভাবে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে সব দল একমত। যতো দ্রুত সম্ভব সংস্কার করে জনগণের সরকার গঠন করার ব্যবস্থা করতে হবে। 

এবারের স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে সজাগ থাকতে হবে, ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়; যোগ করেন ড. জাহিদ।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে তিনি বলেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অসুস্থ, ফ্লাই করার মতো পরিস্থিতি হলে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে। এরপর বিদেশে নেওয়ার ব্যাপারে জানানো হবে।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর