ভূমিধসে ধুলিস্যাৎ তিস্তা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:৫৬ পিএম

ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিম রাজ্যে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিলো উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘন ঘন ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ঝুঁকিতে ছিলো। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশে ধস নামলে বিদ্যুৎ কেন্দ্রটি ধংসস্তুপে চাপা পড়ে যায়।  

ভূমিধসের কারণে কয়েকদিন আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্রটি খালি করায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশের এলাকায় থাকা বাসিন্দাদের ধারণ করা কয়েকটি সাজামিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, সকালে পাহাড়ের একটি অংশে ধস নামতে শুরু করে এবং এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ কেন্দ্রের ওপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ। 

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ বিস্ফোরণের পর থেকেই তিস্তা বাঁধের ওই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিলো।

ওই ঘটনায় আকস্মিক বন্যায় সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর