বাংলাদেশে বন্যা নিয়ে যা বলছে ভারত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

ভারতের ডুম্বুর জল বিদ্যুৎকেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ার কথা অস্বীকার করে দেশটির সরকার বলছে, এই দাবি সঠিক নয়। তারা বলছে, প্রবল ভারী বর্ষণে দুই দেশের মধ্যে বয়ে চলা ভারতের নদ-নদীর পানি বৃদ্ধির তথ্য বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে।

আর প্রবহমান অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা হওয়ায় এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও মনে করছে সে দেশের সরকার। 

ডম্বুর বাঁধের পানি ছেড়ে দেওয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। 

ভারতে ডুম্বুর বাঁধ।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের সীমান্তের জেলাগুলিতে বন্যা সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়।

'ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে,' দাবি করা হয়েছে বিবৃতিতে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, যেটি বাংলাদেশ থেকে ১২০ কিলোমিটারেরও বেশি উজানে। এটির কম উচ্চতাসম্পন্ন (প্রায় ৩০ মিটার) বাঁধ। আর এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশেও ৪০ মেগাওয়াট পাঠানো হয়। 

'প্রায় ১২০ কিলোমিটার নদীপথে অমরপুর, সোনামুড়া ও সোনামুরা-২ তিনটি জলস্তর পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সমগ্র ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে গত ২১ আগস্ট থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে,' উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জলস্তর পর্যবেক্ষণের স্থাপিত অমরপুর কেন্দ্রটি দ্বিপাক্ষিক (বাংলাদেশ-ভারত) প্রটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশকে বাস্তব সময়ের বন্যার তথ্য পাঠানো হয়। 

'২১ আগস্ট বিকাল তিনটা পর্যন্ত উর্ধ্বমুখী প্রবণতা দেখানো ডেটা বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে। সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়, যে কারণে যোগাযোগে সমস্যা দেখা দেয়। তারপরও, আমরা জরুরি তথ্য পাঠানোর জন্য অন্যান্য মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করেছি,' উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, দুই দেশের প্রবহমান অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় দেশের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। আর এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

'যেহেতু দুই দেশের মধ্যে ৫৪টি আন্তঃসীমান্ত নদী প্রবহমান, তাই নদীর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ,' বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে। 

আরবি
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর