দুর্গত এলাকার কৃষির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম

বন্যাকবলিত জেলাগুলোতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বন্যাকবলিত জেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের  কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হলো। এ সময় বন্যাকবলিত এলাকায় কৃষকদের সেবা দিতে হবে।

এতে আরও বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, আকস্মিক বন্যায় আক্রান্ত  ফসলি জমির পরিমাণ-  মুন্সিগঞ্জে ২৩০.৭ হেক্টর, সিলেটে তিন হাজার ৩৮৯ হেক্টর, মৌলভীবাজারে ৪৩ হাজার ২৭১ হেক্টর, হবিগঞ্জে ছয় হাজার ৮৯৪ হেক্টর, চট্টগ্রামে ১২ হাজার ৮৯ হেক্টর, কক্সবাজারে চার হাজার ২৮৯ হেক্টর, নোয়াখালীতে ৩৬ হাজার ৭৪৫ হেক্টর, ফেনীতে ৩১ হাজার ৫৪৫ হেক্টর, লক্ষ্মীপুরে ৯ হাজার ৪৭৮ হেক্টর, কুমিল্লায় ৬৫ হাজার ১৩৫ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার ৪১৪ হেক্টর ও চাঁদপুরে ১০ হাজার ৯২২ হেক্টর।

আক্রান্ত ১২ জেলার মোট ফসলের ক্ষতির পরিমাণ আউশ ৬৮ হাজার ২০৯ হেক্টর, আমন ১ লাখ ৩৮ হাজার ৬১৯ হেক্টর, বোনা আমন ৫৭০ হেক্টর, রোপা আমন বীজতলা ১২ হাজার ৯১০ হেক্টর, শাক-সবজি ৯ হাজার ৫১৯ হেক্টর, আখ ৩৮৪ হেক্টর ও পান ১৯১ হেক্টর।

এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের জন্য বন্যা পরবর্তীতে উঁচু এলাকায় আপদকালীন নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি, ভাসমান  বীজতলা তৈরি, স্থানীয় জাতের পরিবর্তে উফশী জাত আবাদ, স্বল্প মেয়াদী রোপা আমন ধানের (ব্রিধান-৫৬, ৫৭, ৭৫, ৮৭) আবাদ, বন্যা সহনশীল জাত ব্রিধান-৫১, ৫২, ৭৯ জাতের আবাদ বৃদ্ধি, ভাসমান বেডে শাক সবজি আবাদের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়া বস্তায় লতা জাতীয় ও মশলা (মরিচ,আদা) আবাদ, নাবী জাতের রোপা আমন, বিআর-২২, ২৩ এবং স্থানীয় গাইঞ্জা, আবছায়া চাষ, ডাবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতিতে রোপা আমন চাষ বৃদ্ধি ও ধানের অঙ্কুরিত বীজ সরাসরি বপন করারও পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নেয়ার জন্য কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর