ডেমোক্রাটদের চূড়ান্ত মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে  নিজের চূড়ান্ত মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। শিকাগোতে দলটির কনভেনশনের শেষ দিনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করেন ডেমোক্র্যাটরা।

এসময় দলটির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচিত হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল আমেরিকানের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। অর্থনৈতিক সংকট সমাধান, গর্ভপাতের প্রতি সমর্থনের মত বিষয়গুলোতেও জোরালো কাজ করার বার্তা দেন তিনি। বক্তব্যে গাজায় যুদ্ধবিরতিরও আহ্বান জানান বাইডেন প্রশাসনের এই ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে পেছনের দিকে নিয়ে যেতে চান অভিযোগ করে হ্যারিস জানান ট্রাম্পকে হোয়াইট হাউজে ফিরিয়ে আনার মতো সিদ্ধান্ত দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে।  

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রিপাবলিকানদের পক্ষে আবারও হোয়াইট হাউজে ফিরতে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে হ্যারিস জয় পেলে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র।

 

এআর
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর