সোনারগাঁয়ে শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ আরও ১২২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২০০ থেকে ৩০০ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক আশিক নিহতের ঘটনায় শুক্রবার এ মামলাটি করেন তার মা কুলসুম বেগম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

মামলার এজাহারে বলা  হয়, ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পিস্তল, শটগান, ককটেল ও লাঠি নিয়ে কাঁচপুর সিনহা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আশিক মিয়া। 

মামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, কাচঁপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া হত্যার ঘটনায় মামলা নেয়া হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিতে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার সোনারগাঁ থানায় আরেকটি মামলা হয়েছে। ওই মামলাটি করেন নিহত শ্রমিকের বাবা ইয়াসিন মিয়া।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর