২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

রাজনৈতিক কারণে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। মেগা ইভেন্টে অনুপস্থিত থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পায়। এর মধ্যে দুই আয়োজক দেশ এবং চলতি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নেয়। বাকি তিনটি স্থান পূরণ করা হয় আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।


বুধবার কলম্বোয় নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান সুপার এইটে পা রাখলে ২০২৮ আসরের সমীকরণ চূড়ান্ত হয়। সুপার এইটে জায়গা করে নেয়া সাত দল (ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান) এবং দুই আয়োজক (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) মিলিয়ে ৯টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি তিনটি খালি জায়গার জন্য র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর ওপর নজর ছিল আইসিসির।

আইসিসি জানিয়েছে, ২০২৮ বিশ্বকাপের জন্য র‍্যাঙ্কিংয়ের সময়সীমা ধরা হয়েছে আগামী ৯ মার্চ (চলমান বিশ্বকাপের ফাইনালের পরদিন) পর্যন্ত। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, সুপার এইটের বাইরে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ (৯ম), আফগানিস্তান (১০ম) এবং আয়ারল্যান্ড (১২তম) সবার উপরে অবস্থান করছে।

৯ মার্চের আগে আন্তর্জাতিক সূচিতে আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় এই তিনটি দলের র‍্যাঙ্কিং পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফলে র‍্যাঙ্কিংয়ের কোটায় বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের অংশগ্রহণ এখন সময়ের ব্যাপার মাত্র।


২০২৮ বিশ্বকাপের ১২টি সরাসরি দল: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (আয়োজক), ২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্স ভিত্তিতে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আর আইসিসি র‍্যাঙ্কিং কোটায়য় বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

বাকি আটটি দল বিভিন্ন মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে যোগ দেবে। এবারের আসরে না খেলেও র‍্যাঙ্কিংয়ের শক্ত অবস্থানের কারণে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় স্বস্তির খবর।

এআরএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর