কখন আসবে ত্রাণের নৌকা, অপেক্ষায় পানিবন্দি মানুষ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৩:৪৩ পিএম

কুমিল্লার ১৪টি উপজেলায় নতুন করে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। কবলিত এলাকাগুলোতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ওষুধ আর পরনের কাপড়ের। 

বুধবার সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে একটু সাহায্য, খাবার আর ওষুধ পাওয়ার আশায় সড়কের পাশে ভিড় জমাতে দেখা গেছে শিশুসহ বয়োবৃদ্ধ নারী-পুরুষদের। কখন আসবে ত্রাণ বোঝাই নৌকা বা ট্রলার, সবার দৃষ্টি সেই দিকে।  

কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাঁটু থেকে বুক সমান পানিতে। এদিকে দীর্ঘদিন পানিতে ডুবে থাকা কাঁচা ও আধাপাকা ঘরগুলো ভেঙে পড়ছে। এতে ওই ঘরের মানুষগুলোর কেউ খোলা আকাশে নিচে, আবার কেউ এক কাপড়ে আশ্রয় কেন্দ্র বা অন্যের বাড়িতে উঠেছেন।

জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নেই সরকারি হিসেবে পানিবন্দি আছে ১০ লাখ ৬১ হাজার ৬৪৪ জন। প্রত্যন্ত অঞ্চলে এখনও ত্রাণ পায়নি এমন মানুষও আছে অনেক। এরই মধ্যে বেড়েছে পানিবাহিত নানা রোগবালাই। তাই বন্যা কবলিত এলাকায় জেলার ৭২৪টি আশ্রয়কেন্দ্র খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছানো জরুরি হয়ে পড়েছে। বন্যার ভয়াবহতায় দুর্গতরা শারীরিক এবং মানসিক দুইভাবেই ভেঙে পড়েছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও খাবারের অভাব এবং আপনজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা মানুষকে বিমর্ষ করে দিচ্ছে।

এদিকে দুর্গত এলাকায় নতুন বিপদ পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানির এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দি মানুষ এখন চর্ম রোগ, ডায়রিয়া, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাবারের পাশাপাশি এখন ওষুধ ও বিশুদ্ধ পানির সরবরাহ ভাবিয়ে তুলছে তাদের। অন্যদিকে আছে সাপে কাটা, বিদ্যুতস্পৃষ্ট হওয়া কিংবা কাটা ছেড়ায় চিকিৎসা নিয়ে দুর্ভোগ। তার ওপর আছে গোদের ওপর বিষফোঁড়া ডাকাত আতঙ্ক। কিছু এলাকায় রাতে ডাকাতি হয়েছে, পাওয়া গেছে এমন তথ্যও।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মুহাম্মদ নাজমুল আলম জানান, ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগের খবর পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কর্মীরা কাজ করছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সব এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। যারা আশ্রয়কেন্দ্রে আছেন তারা গাদাগাদি করে এক জায়গায় অনেকেই থাকেন, যে কারণে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাইয়ের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।

কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে মেঘনা, হোমনা আর চান্দিনাসহ তিনটি উপজেলা ছাড়া বাকি ১৪ উপজেলায় প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। তবে বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি।
 
এদিকে গেলো ১১ দিন যাবত লাকসাম ও মনোহরগঞ্জে অনেক গ্রাম পানিতে বন্দি রয়েছে। ত্রাণের পরিমাণ কম। 

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানিয়েছে, গোমতী নদীর পানির উচ্চতা কমে বিপদসীমার নিচে এসেছে। তবে এখনও কুমিল্লার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গোমতীর ভাঙনে এখনও বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
 
বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্য কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জেলার বিভিন্ন উপজেলা গত তিন দিনে চার শিশুসহ প্রাণ হারিয়েছেন ১৪ জন। 

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর