বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনই বড় চ্যালেঞ্জ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

বন্যায় সারাদেশে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্বাস্তু হয়েছে বহু মানুষ। বন্যার পরে বাসস্থান, স্বাস্থ্যসেবা নিয়ে সঙ্কট বেড়েছে বানভাসি মানুষের। ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসন বেশ কঠিন হবে, বলছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক সংকট দূর করতে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার তাগাদাও দিচ্ছেন তারা।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এ পর্যন্ত ১১টি জেলার ৭৩টি উপজেলা বন্যায় প্লাবিত। এতে বুধবার বেলা ১টা পর্যন্ত এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  এখনো পানিবন্দী ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার।

ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪, যা  মঙ্গলবার পর্যন্ত ছিল ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪ হাজার ৩টি। এগুলোতে ৫ লাখ ৪০ হাজার ৫১০ জনকে আশ্রয় দেয়া হয়েছে। এ ছাড়া ৩৯ হাজার ৫৩১টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে।

উজানের ঢল আর ভারি বৃষ্টিতে শহররক্ষা বাঁধ ভেঙেছে বহু জেলায়। বন্যায় তছনছ হয়েছে বিভিন্ন জেলার রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে শতশত ঘরবাড়ি হয়েছে। উদ্বাস্তু হয়েছে বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে প্রায় ১৪ কিলোমিটারের মতো বাঁধ ভেঙ্গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, উদ্বাস্তু মানুষের পুনর্বাসন করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা বাড়ানোরও তাগিদ দিচ্ছেন তারা। আর্থিক সংকট দূর করতে হলে মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে। তাই যোগাযোগ ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিবেশ ও নদী গবেষণাকারি বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি)। চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেছেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে, সেটি অস্বাভাবিক। অল্প সময়ে অনেক বেশি এলাকা প্লাবিত হয়েছে, ফলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতিও অনেক বেশি হবে।

তিনি বলেন, পূর্বাঞ্চলের নদী তীরের বাধগুলো নিয়ে আরও ভাবতে হবে। আগামীতে বন্যা হলেও যাতে পানি লোকালয়ে আসতে না পারে, সেভাবেই বাধ নির্মাণের কাজ নিতে হবে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার। তাই সবার আগে দরকার পূর্নবাসনের কাজে দ্রুত হাত দেয়া। এই কাজটি চ্যালেঞ্জিং।

পরিবেশবিদ কামরুজ্জামান মজুমদার বলেন, দেশের যে কোন জেলায় বড় বড় দুর্যোগ হতে পারে। তাই দুর্যোগ সহনীয় স্থাপনা নির্মাণ করতে হবে। পাশাপাশি আগে থেকেই দুর্যোগের সময় এবং পরে সংকট মোকাবেলায় সব জেলাতেই পরিকল্পনা রাখতে হবে। সেই ক্ষেত্র পুর্নবাসনের ক্ষেত্রে দুর্গম এলাকার দিকে বেশি নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন এই পরিবেশবিদ।

 

এআরএস
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর