সিন্ডিকেটের সঙ্গে আপোষ নয়: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম

বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কোনো এজেন্ডা নেই। সেটা রাজনৈতিকও না, প্রশাসনিকও না। কারোর প্রতি অনুরাগ বা বিরাগ নেই। আমরা আসছি স্বল্প সময়ের জন্য। ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না বলেও মন্তব্য করেছেন তিনি। 

বুধবার বিকালে, প্রশাসনের কেন্ত্রবিন্দু সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি খুব ভালো আরামে ছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। ভালো একটা লাইফ ছিল। আমার ওয়াইফ কমপ্লেইন করে। এখন আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন। ড. মুহাম্মদ ইউনূসের অনেক কাজ আছে। আমাদের মোটামুটি ভালো প্রফেশন আছে। আমাদের কোনো এজেন্ডা নেই, আমরা এ ব্যাপারে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না।

আপনারা কোনো রাজনৈতিক সরকার না, সিন্ডিকেটের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কোন এজেন্ডা নাই। রাজনৈতিকও না, প্রশাসনিকও না। আমরা আসছি স্বল্প সময়ের জন্য। কারো প্রতি আমাদের কোন বিরাগ নাই, অনুরাগও নাই।

ব্যবসায়ী নেতাদের সাথে কী নিয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ব্যবসায়ীরা অযৌক্তিক কোনো কিছু চায়নি। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আছে, পোর্টে কিছু সমস্যা সেটা যদি একটু ক্লিয়ার। তারা সেটায় সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি সেটা নিশ্চিত করা হবে।

ব্যাংকে এলসি খোলায় জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা  বলেন, এলসি খোলা একদমই কমে যায়নি। কিছু ব্যাংকের সমস্যা আছে; বিদেশের ব্যাংকও যুক্ত আছে। কিছু  জিনিস আছে বাইরে থেকে ইমপোর্ট করা হয়। বাইরে থেকে যারা পাঠায় বেশিরভাগ প্রাইভেট, ওরা টাকা না পেলে বন্ধ করে দেয়।

এসব সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ডলার সংকটের ফলে নিত্যপণ্য আমদানি ব্যাহত হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় সার, কীটনাশক, জ্বালানি কিংবা খাদ্য কিছুই আটকে থাকছে না। বাংলাদেশ ব্যাংক যেভাবে পারুক ম্যানেজ করছে বলে যোগ করেন তিনি। 

সাম্প্রতিক বন্যায় নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বন্যা পুরো বাংলাদেশে হয় নাই। কয়েক জায়গায় হয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে পারিনি। আমি জানি ত্রাণ প্রচুর আছে, কিন্তু যেতে পারছে না। এটা হলো প্রাকৃতিক দুর্যোগ। সাময়িক অসুবিধা হলেও এখন সে সমস্যা আর নেই। 

পর্যালোচনা সভায় বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, খাদ্য সচিব  ইসমাইল হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এআরএস
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দেশে খেলাপির পরিমাণ সাড়ে ছয় লাখ কোটির নিচে হলেও, ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়াতে পারে সাড়ে ৯ লাখ কোটি টাকা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর