সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সঙ্গে সম্পর্ক নয়: খসরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষতি করে বিএনপি কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। 

প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

খসরু জানান, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কীভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশে সাধারণ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন রাশান কূটনীতিক। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি সংস্কারসহ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে। তাই যৌক্তিক সময় দেওয়া হবে। 

একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশনসহ (ইসি) সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার করার জন্য বর্তমান সরকারের সময় প্রয়োজন, সেটা বিএনপি অনুধাবন করে।

দেশ দুটির সম্পর্ক নিয়ে তিনি বলেন, বিএনপি পরিষ্কার বলেছে- সবার সঙ্গে সম্পর্কে যেভাবে বিশ্বাসী, সেভাবে আগামীতেও সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে খসরু বলেন, শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে আলোচনা হয়নি। এটা বিএনপির বর্তমানে দায়িত্বও না। সরকার চাইলে দেখতে পারে। তবে বিএনপি যদি ক্ষমতায় যায় তখন ভেবে দেখা যাবে।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর