আবারও গাজী টায়ারস কারখানায় আগুন, লুট

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আবারও লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যেতে দেখা যায়। এ নিয়ে তিন দফায় লুটপাট ও আগুনের ঘটনা ঘটলো এ কারখানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত কারখানার পেছন দিক দিয়ে ঢুকে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ সন্ধ্যার দিকে গাজী টায়ারস কারখানার বাউন্ডারির ভেতরে খোলা জায়গায় রাখা ওয়েস্টেজ আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসে একটি দল আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়।

এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফায় লুটপাটের পর আগুন দেয়া হয়।

কারখানার সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে চারটার দিকে কারখানার পেছন দিকের কাঁটাতার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। একপর্যায়ে তারা ওয়েস্টেজে আগুন ধরিয়ে দেয়। আমরা কয়েকজনকে আটক করেছি।

কাচপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজ আলী বলেন, কারখানার ভেতরে খোলা জায়গায় রাখা ঝুটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের গাজী টায়ারস কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ২১ ঘণ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ১৭৬ জনের মতো নিখোঁজ ছিলো। পরে গণশুনানিতে নিখোঁজদের স্বজনদের সাথে সাক্ষাৎ করে তদন্ত টিম।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর