রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে রোকসানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এসময় তাদের পাঁচ বছরের শিশু সন্তানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। এরপর থেকেই পলাতক রয়েছেন ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।

নিহত রোকসানা বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সাথে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিলো। তারা তেতলাবো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। নুরুজ্জমান চাকরি করেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানায়।

ওসি আরও জানান, কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইলে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন, এমন সন্দেহ করে আসছেন স্বামী নুরুজ্জামান। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে শনিবার ভোর ৫টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রোকসানাকে হত্যা করা হয়। কুপিয়ে গুরতর জখম করা হয় পাঁচ বছরের শিশু জান্নাতকেও।

এদিকে হত্যার পর নুরুজ্জামান নিহতের ছোটভাই হাসানকে ফোন করে বলেন, তার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 

পরে হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের মেঝেতে রোকসানার মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। 

ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক নুরুজ্জামান। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর