শেখ হাসিনার পতনে মার্কিন সম্পৃক্ততা নেই: স্টেট ডিপার্টমেন্ট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

শেখ হাসিনার সরকারের পতনে ছাত্র-জনতার অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে ইঙ্গিত ভারতীয় সংবাদমাধ্যমগুলো দিয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন। 

তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। তবে যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ ক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে পাঁচ আগস্টের অস্থিরতার পরে, বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচনের সাথে জড়িত হওয়ার পরিকল্পনা করছে? 

আর দ্বিতীয়ত, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোনো কৌশলগত উদ্বেগ উপলব্ধি করে?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের উন্নয়নগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী। কারণ, এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। এর বাইরে, আমি কোনো অনুমান করতে চাচ্ছি না।

এরপর ওই সাংবাদিক তাকে আবার প্রশ্ন করেন যে, কিছু ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিলো। এই অভিযোগ মার্কিন-ভারত সম্পর্ককে কি টেনে ধরতে পারে? 

বেদান্ত প্যাটেল বলেন, তাই আমি সেই প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে, সেগুলি সত্য নয়। এই কারণেই হয়তো আমি সেগুলো দেখিনি।

আরবি
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। 
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে আবারও মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর