এবার ইসরাইলের বিরুদ্ধে মিশরীয় যোদ্ধাদের অভিযান, বহু হতাহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

গাজা গণহত্যা শুরুর পর থেকেই একের পর এক প্রতিরোধের মুখে পড়ছে ইসরাইল। হামাস, হিজবুল্লাহ, আইআরআই, হুতিদের পর এবার এ গণহত্যার বিরুদ্ধে মাঠে নেমেছে মিশরীয় যোদ্ধারা। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক মিশর-ইসরাইল সীমান্তের কয়েকটি এলাকায় জায়নবাদ বিরোধী অভিযান চালিয়েছে।

'গাজা আলআন' চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে ইসরাইলি সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি বলছে, ওই যুবকেরা ইসরাইলি সেনাদের গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং বেশ কিছু সেনা আহত হয়।

তবে তারা কখন, কীভাবে এ অভিযান পরিচালনা করেছেন এবং কতোজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমগুলো।    

এর আগে গেলো রোববার জর্দানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে দখলদার পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে তিন ইসরাইলি পুলিশ নিহত হয়। তবে শেষ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে তার মৃত্যু হয়। 

হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে চার হাজার ৯৭৩টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত ১২ জন দখলদার সেনা এবং তিন পুলিশসহ ৩৮জন ইসরাইলি নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর