সংস্কার কমিশনের নেতৃত্বে যারা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

রাষ্ট্র সংস্কারের প্রত্যয় নিয়ে সরকারে বসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানিয়ে কমিশনগুলো কাদের নেতৃত্বে চলবে তাদের নামও ঘোষণা করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করা হচ্ছে।

এই ছয়টি কমিশনের প্রধান হচ্ছেন- বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, শাহ আবু নাঈম মমিনুর রহমান, ইফতেখারুজ্জামান, আবদুল মুয়ীদ চৌধুরী ও শাহদীন মালিক।

কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন ড. ইউনূস।

তিনি বলেছেন, কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবে।

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ড. বদিউল আলম মজুমদারকে। নাগরিক সংগঠন সুজনের সম্পাদক হিসাবে নির্বাচন নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র বাংলাদেশ শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি বদিউল আলম মজুমদার পরে সুশাসনের জন্য নাগরিক-সুজন গড়ে তোলেন।

১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিয়াটল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তিনি।

বিচার বিভাগ

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান নেতৃত্ব দেবেন বিচার বিভাগ সংস্কারের কমিশনে।

২০১১ সালে তাকে ডিঙিয়ে বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগের পর পদত্যাগ করেছিলেন বিচারপতি মোমিনুর রহমান।

প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহর ভাই মোমিনুর রহমান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে। পরে আইন পড়ে ১৯৭২ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি।

১৯৭৪ সালে হাইকোর্ট বিভাগে, পরে ১৯৮০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি। এর পরপরই হাইকোর্ট বিভাগে বিচারক হিসাবে যোগ দেন তিনি। ২০০৯ সালে তিনি আপিল বিভাগে বিচারক পদে নিয়োগ পান।

আওয়ামী লীগ সরকার আমলে প্রথমে তাকে ডিঙিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। পরে আবার তাকে ডিঙিয়ে বিচারপতি মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি হন।

সংবিধান

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পাচ্ছেন আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন।

আইনের ছাত্র শাহদীন মালিক ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন। ২০০৩ সাল থেকে উচ্চ আদালতে আইনজীবী হিসাবে কাজ করছেন তিনি। তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টেও কাজ করেন।

দুর্নীতি দমন কমিশন

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের (টিআইবি) নির্বাহী প্রধান ড. ইফতেখারুজ্জামান হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ইফতেখারুজ্জামান পিএইচডি করেন এসজিএইচ ওয়ারশ স্কুল অব ইকোনমিক্স থেকে।

তিনি ১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এবং গবেষণা পরিচালক ছিলেন।

ইফতেখারুজ্জামান ২০০৮, ২০১২ এবং ২০১৫ সালে জার্মানভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক।

জনপ্রশাসন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়।

আব্দুল মুয়ীদ ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (বর্তমান বাংলাদেশ সিভিল সার্ভিস) যোগ দেন মুয়ীদ চৌধুরী। ২০০০ সালে সচিব হিসাবে অবসরে যান তিনি।

পুলিশ

পুলিশ সংস্কার কমিশনের নেতৃত্বদাতা হিসাবে সফর রাজ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব।

ভাষণে ড. ইউনূস বলেছেন, কমিশন পূর্ণাঙ্গ হওয়ার পর আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করতে পারবে। তিন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

কমিশনের প্রতিবেদন পেয়ে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে জানিয়ে তিনি বলেন, চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের  প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাতদিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে।

কেএসএইচ
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর