বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে আগেও দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিন্তু কেউ টিকতে পারেনি। আগামীতেও পারবে না।
তিনি বলেন, পোশাক শিল্পের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য বিএনপির সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস মালিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, পোশাক খাত নারীর কর্মসংস্থান এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া দেশের অর্থনীতির ভিত ও মজবুত রেখেছে। তাই পোশাক খাতের দিকে সবাইকে সুনজর দিতে হবে।
এসময় বিজিএমইএ নেতারা পোশাক খাতের চলমান পরিস্থিতি তুলে ধরেন এই বিএনপির নেতার কাছে।
জবাবে আমির খসরু বলেন, পোশাক শিল্পের অগ্রযাত্রার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
চক্রান্ত হচ্ছে, ফাঁদে পা দেওয়া যাবে না: ফখরুল