ইয়েমেন থেকে তেল আবিবে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে ইয়েমেন। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক টেলিভিশন ভাষণে বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে।  

সারি বলেন, এই অভিযান একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরিচালিত হয়েছে, যা তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে বা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। 

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাত্র সাড়ে ১১ মিনিটে ২০৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জানিয়ে তিনি বলেন, এ আক্রমণ দখলদারদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে, আর এ কারণ ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো ২০ লাখেরও বেশি জায়নবাদী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। 

সারি যোগ করেন, ইসরাইলি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের পঞ্চম পর্বের অংশ ছিলো এই অভিযান। ক্ষেপণাস্ত্রটি স্থল ও সমুদ্রে মার্কিন এবং ইসরাইলি বাধা অতিক্রম করে সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে।

আগামী দিনে ইসরাইলে এ ধরনের আক্রমণ আরও বাড়বে বলেও জানান তিনি। 

ইরানভিত্তিক প্রেস টিভি জানিয়েছে, এ আক্রমণের কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

এ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজে হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে, হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে।

গেলো দশ মাসে ইসরাইল ও তার মিত্রদেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি ইসরাইল ভূখণ্ডেও হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। 

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালী ও সংলগ্ন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। চলমান সামরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর