শেরপুরে মরিচ ক্ষেতে মিললো বিশালাকৃতির অজগর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরিচ ক্ষেত থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের মরিচ ক্ষেতে সাপটি পাওয়া যায়। পরে সন্ধ্যায় বন বিভাগকে খবর দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অজগরটিকে বনে অবমুক্ত করেন। 

স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর পাড়ে যান। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখেন। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারেন এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যান। এসময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।

ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিলো।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অজগরটি লম্বায় আট ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

আরবিএস
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর