দৃষ্টি সমস্যায় ভুগছে বিশ্বের এক তৃতীয়াংশ শিশু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন মায়োপিয়া নামের চোখের সমস্যায় ভুগছে। এশিয়া মহাদেশেই অবস্থা সবচেয়ে খারাপ। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ রোগে আক্রান্তরা স্বাভাবিক দূরত্বে থাকা বস্তু অস্পষ্ট দেখে।

বিশ্বের ছয়টি মহাদেশের ৫০ লাখ বিভিন্ন বয়সী শিশুর তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা প্রতিবেদেন তৈরি করেছেন চক্ষু বিশেষজ্ঞের এই দল। প্রবন্ধটি ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা সাময়িকী জার্নাল অব অপথামোলজিতে ছাপা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গবেষকরা বলেছেন, এশিয়া মহাদেশের অর্ধেকেরও বেশি শিশু দৃষ্টি সমস্যায় ভুগছে। এর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। জাপানের ৮৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ৭৩ শতাংশ শিশুই মায়োপিয়ায় আক্রান্ত। চীন ও রাশিয়ার মোট শিশুর ৪০ শতাংশের বেশি চোখের এই সমস্যায় আক্রান্ত। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে এই হার ১৫ শতাংশ। আর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় মায়োপিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম বলে গবেষণায় ওঠে এসেছে। সেখানে মায়োপিয়ায় আক্রান্ত শিশুর হার শতকরা ১ শতাংশ।

গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বজুড়ে দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের হার ছিল ৩৬ শতাংশেরও বেশি।

রোগটি মূলত জেনেটিক হলেও বিশ্বজুড়ে শিশুদের মধ্যে মায়োপিয়ার এ বিস্তারে অন্যান্য কিছু প্রভাবও প্রধান ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষণাপত্রে তারা বলেছেন, অল্প বয়সে শিশুদের স্কুলে ভর্তি করানো হয়, এমন সব দেশে শিশুদের মায়োপিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। 

জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও সিঙ্গাপুরের অধিকাংশ শিশুর দৃষ্টি সমস্যার বড় কারণ এটি। অন্যদিকে, মায়োপিয়ায় আক্রান্তের হার অনেক কম পাওয়া দেশ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় শিশুদের গড়ে ৭ কিংবা ৮ বছর বয়সে স্কুলে ভর্তি করানো হয়।

করোনা মহামারির পর শিশুদের মধ্যে মায়োপিয়ার হার ব্যাপক মাত্রায় বৃদ্ধির প্রবণতাও দেখা গেছে। এসময় শিশুরা দীর্ঘদিন গৃহবন্দি ছিল এবং প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়েছে। এসব ডিভাইসের রশ্মি দিনের পর দিন চোখে ঢুকলে এক সময় শিশুদের দূরের দৃষ্টিক্ষমতা কমে যায়।

ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুদের মধ্যে মায়োপিয়ায় আক্রান্ত হওয়ার হার বেশি বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ছেলেদের তুলনায় মেয়েদের বাড়ির বাইরে চলাচল ও খেলাধুলার প্রবণতা কম থাকায় এটি হয়ে থাকে বলে জানিয়েছেন তারা।

বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু মায়োপিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনটিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

একাত্তর/জো
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর