হিজবুল্লাহর হামলায় দুইদিনে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি ইসরাইলের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। জবাবে ইসরাইলজুড়ে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব হামলায় শুধুমাত্র দুইদিনে ইসরাইলের আনুমানিক চার বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা এক দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।  

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গেলো দুইদিনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এবং হামলা ঠেকাতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণে ইসরাইলের এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে।  

তেল-আবিব ভিত্তিক নিরাপত্তা পরিষেবা শিন বেটের একজন সাবেক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসরাইলি গণমাধ্যমগুলো বলেছে, মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে নেতানিয়াহু সরকার।  

গেলো এক সপ্তাহে জায়নবাদীদের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরসহ ইসরাইলজুড়ে অসংখ্য সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল, যা অত্যন্ত ব্যয়বহুল।  

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, মাউন্ট হারমন থেকে আরাভা উপত্যকা পর্যন্ত ইসরাইলের কোনো এলাকাই যুদ্ধক্ষেত্রের বাইরে নেই। এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে লাখ লাখ ডলার ব্যয় করতে হচ্ছে সরকারকে।  

অবসরপ্রাপ্ত ইসরাইলি ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাপ্রধানের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা রিম অ্যামিনোচ বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহার ইসরাইলের দৈনিক অপারেশনাল খরচ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে।  

তিনি আরও বলেন, যে মুহূর্তে এসব প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে, ঠিক তখন থেকেই খরচ বাড়তে শুরু করছে।  

এ যুদ্ধের প্রত্যক্ষ খরচ প্রায় ১৩০ বিলিয়ন শেকেল উল্লেখ করে অ্যামিনোচ বলেন, কিন্তু পরোক্ষ খরচ যোগ করা হলে তা প্রায় ২৫০ বিলিয়ন শেকেলে পৌঁছতে পারে।

নেতানিয়াহু সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল এবং তা সঠিকভাবে পরিচালনা করা উচিত।  

এদিকে ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএএন) এক প্রতিবেদনে জানিয়েছে, গেলো সোমবার লেবাননে হামলা চালাতে ইসরাইল প্রায় ৬৫০ মিলিয়ন শেকেল বা ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। টানা হামলায় একই হারে অর্থ খরচ হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে ভবিষ্যতে ইসরাইলি সামরিক বাহিনী আরও জটিল পরিস্থিতির মুখে পড়বে। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। নিহতের সংখ্যা এরইমধ্যে সাতশ ছাড়িয়েছে। অন্তত পাঁচ হাজার লেবানিজ গুরুতর আহত হয়েছেন।    

আরবিএস
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর