তাইওয়ানের আশপাশে চীনের ২৯ সামরিক বিমান ও যুদ্ধজাহাজ শনাক্ত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

দ্বীপদেশ তাইওয়ানের আশপাশে গেলো ২৪ ঘণ্টায় ২৯টি চীনা সামরিক বিমান, শতাধিক ড্রোন এবং যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান ঘিরে বেইজিংয়ের জোরালো সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে।  

বার্তা সংস্থা এএফপি বলছে, নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করতে জাপানি যুদ্ধজাহাজ প্রথমবারের মতো উত্তেজনাপূর্ণ তাইওয়ান প্রণালি দিয়ে চলাচল শুরু করেছে। এ খবর জাপানি মিডিয়ায় প্রকাশের পর সর্বশেষ চীনের এ সামরিক তৎপরতা বৃদ্ধি পায়।

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন প্রায় প্রতিদিনই দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান পাঠায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দ্বিতীয় দিনের মতো তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা দেখা গেছে। এদিন ২৯টি চীনা সামরিক বিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ যৌথ যুদ্ধ প্রস্তুতি টহলে নিযুক্ত রয়েছে।

এর আগের দিন অর্থাৎ বুধবার দ্বীপদেশটির চারপাশে অন্তত ৪৩টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। 

তাইওয়ানের চারপাশে চালানো সাম্প্রতিক কৌশলগত কার্যকলাপের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

গেলো কয়েক বছর ধরেই চীন ও তাইওয়ানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে বেইজিং। তবে ঐতিহাসিকভাবে চীনের অংশ হলেও আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তাইওয়ান।   

২০২১ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং। 

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিপক্ষে গিয়ে তাইওয়ানকে সামরিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। ফলে চীন-তাইওয়ান উত্তেজনা বাড়ছে।  

আরবিএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর