মক্তব থেকে ফেরার সময় নিহত চার 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

কুষ্টিয়ার খোকসায় উপজেলায় মক্তব থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং বাকি তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান। 

নিহতরা হলেন- উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন মিয়ার মেয়ে মারিয়া (১৪), তার বোন তানজিলা খাতুন (১৩), একই গ্রামের হেলাল মিয়ার মেয়ে জ্যোতি খাতুন (১০) এবং মো. হানিফ মণ্ডলের মেয়ে মিম খাতুন (১২)।

রোববার সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। 

দুর্ঘটনায় হতাহতের পর স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। 

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিলো শিক্ষার্থীরা। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যায়।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মাইক্রোবাসে কতজন ছিলেন তা জানা সম্ভব হয়নি। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। 

আরবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর