শাবি ছাত্রলীগ সভাপতি খলিল গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এছাড়া সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে মাসুককে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সিলেটে হত্যা ও নাশকতার আলাদা আলাদা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

এতে বলা হয়েছে, শাবি ছাত্রলীগ সভাপতি খলিলকে ময়মনসিংহের ভালুকা থেকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। আর স্বেচ্ছাসেবক লীগের মাসুককে একই দিন রাতে গ্রেপ্তার করা হয় সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে। 

গত ১৮ জুলাই নিহত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন। ওই হত্যা মামলার ৩২ নম্বর আসামি খলিলুর রহমান।

আর ১৯ জুলাই নিহত সাংবাদিক এ টি এম তুরাবকে হত্যা মামলারও আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে নির্যাতনের মামলাও আছে। আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের আত্মগোপনে ছিলেন খলিল। 

গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে গ্রেপ্তার হন শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমান। 

আরবি
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর