মধ্যরাতে বুয়েটে হিযবুত তাহরীরের তৎপরতায় চাঞ্চল্য

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পিএম

এবার মধ্যরাতে তৎপর হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ইমেইল পাঠানো হয়েছে।

ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ ও জিহাদি দাওয়াতের বার্তা পাঠিয়েছে হিযবুত তাহরীর।

বৃহস্পতিবার মধ্যরাতে ওই ইমেইল পাঠানো হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ হিযবুতের পাঠানো ইমেইলে ‘ছাত্রলীগের আগ্রাসন প্রতিহত ও খিলাফত প্রতিষ্ঠার’ আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পাঠানো জঙ্গি সংগঠনটির ইমেইল ও তাতে সংযুক্ত করা প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের প্রোফাইল সেই ইমেইল ও বিজ্ঞপ্তি স্ক্রিনশট সংযুক্ত করে শেয়ার দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের আদেশে বুয়েটে ছাত্র রাজনীতি করতে আর কোনো বাধা না থাকার মধ্যেই নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতা সামনে এলো।

হিযবুতের পাঠানো ইমেইলে, ছাত্র রাজনীতি বন্ধে বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে জঙ্গি সংগঠনটি।

এ প্রসঙ্গে শুক্রবার দুপুরে বুয়েটের উপাচার্য (ভিসি) সত্যপ্রসাদ মজুমদার জানান, শিক্ষার্থীরা তাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রাষ্ট্রবিরোধী জঙ্গি কার্যকলাপে জড়িত থাকায় হিযবুত তাহরীরকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ করা হয়। কিন্তু এরপরও গোপন তৎপরতা চালাচ্ছে জঙ্গি সংগঠনটি।

এর আগেও বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার মধ্যেই সেখানে হিযবুত তাহরীরের লিফলেট ছড়ানোর খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত রোববার বুয়েটের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্রশিবির ও হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথা বলেছিলেন ছাত্রলীগের সমমনা কয়েকজন শিক্ষার্থী।

এরপর নানাভাবে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে আশঙ্কা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বুয়েটের উপাচার্যের কাছে তারা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।

২০১৯ সালে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল বুয়েট প্রশাসন। আর এই সুযোগে সেখানে ধর্মীয় উগ্রবাদীরা অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। আর এতে পাঁচ বছর পর সেখানে আবার মূলধারার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি চলমান রাখার পথ উন্মুক্ত হয়।

 

একাত্তর/জো/আরবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ শেষে সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ...
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে...
তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর