ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:৩৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এই মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার খোঁজ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্ররাজনীতি আনয়ন, চৰ্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একাডেমিক কাউন্সিলের ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেএসএইচ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কোনো শিক্ষার্থী রাজনৈতিক কোনো দল বা সেই দলের কোনো সহযোগী সংগঠনে যুক্ত হতে পারবে না। 
এবার শিক্ষার্থীদের দাবির মুখে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধের আওতায় ছাত্র রাজনীতি ছাড়াও থাকবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সব...
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
এবার মধ্যরাতে তৎপর হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ইমেইল পাঠানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর