চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে সরকারকে চাকরির বয়সসীমা নিয়ে পরামর্শ দেবে।

সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

কমিটির সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকবেন।’

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলন করেন চাকরিপ্রত্যাশীরা। শাহবাগে অবস্থানের পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।

সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। তবে তারা এখনো সেখানে অবস্থান করছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন, সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।

কেএসএইচ
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সেসব প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর